উত্তরাধিকার ক্যালকুলেটর

ইসলামী শরিয়ত অনুযায়ী আপনার সম্পত্তি কীভাবে আপনার উত্তরাধিকারীদের মধ্যে বিতরণ করা হবে তা জানুন।

📋 উত্তরাধিকারীর তালিকা (মুসলিম)
💼 সম্পদের বিবরণ
শতাংশ
ভরি
ভরি
টাকা

১. জবিউল ফুরুজ (১২ জন)

এদের অংশ পবিত্র কোরআন শরীফে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেয়া আছে। এর মধ্যে ৪ জন পুরুষ এবং ৮ জন মহিলা।

৪ জন পুরুষ: (১) স্বামী, (২) পিতা, (৩) দাদা, (৪) বৈপিত্রীয় ভাই।

৮ জন মহিলা: (১) স্ত্রী, (২) কন্যা, (৩) পুত্রের কন্যা, (৪) মাতা, (৫) দাদি ও নানি, (৬) সহোদর বোন, (৭) বৈমাত্রেয় বোন, (৮) বৈপিত্রীয় বোন।

অংশ বণ্টনের নিয়মাবলী:

স্বামী: ১/৪ (সন্তান বা পুত্রের সন্তান থাকলে) | ১/২ (সন্তান বা পুত্রের সন্তান না থাকলে)

স্ত্রী: ১/৮ (সন্তান বা পুত্রের সন্তান থাকলে) | ১/৪ (সন্তান বা পুত্রের সন্তান না থাকলে)

কন্যা: ১/২ (১ জন থাকলে ও পুত্র না থাকলে) | ২/৩ (২ বা ততধিক থাকলে ও পুত্র না থাকলে) | পুত্র থাকলে অবশিষ্টভোগী হবেন।

पुত্রের কন্যা: ১/২ (১ জন থাকলে) | ২/৩ (২+ থাকলে) [যদি কোনো পুত্র, পুত্রের পুত্র বা একের অধিক কন্যা না থাকে] | পুত্রের পুত্র থাকলে সমান অংশে অবশিষ্টভোগী হবেন।

পিতা: ১/৬ (পুত্র/पुত্রের পুত্র থাকলে) | ১/৬ + অবশিষ্ট (কন্যা বা পুত্রের কন্যা থাকলে এবং পুত্রের পুত্র না থাকলে) | শুধু অবশিষ্টভোগী (পুত্র/পুত্রের পুত্র না থাকলে)।

মাতা: ১/৬ (পুত্র, পুত্রের পুত্র বা ২+ ভাই-বোন থাকলে) | ১/৩ (সন্তান বা একের অধিক ভাই-বোন না থাকলে) | ১/৩ (স্ত্রী, স্বামী ও বাবা একত্রে থাকলে)।

দাদা: ১/৬ (সন্তান/পুত্রের সন্তান থাকলে এবং পিতা না থাকলে) | কন্যা/পুত্রের কন্যা থাকলে ১/৬ + অবশিষ্টভোগী | দূরবর্তী অংশীদার না থাকলে শুধু অবশিষ্টভোগী।

দাদী ও নানি: ১/৬ (যদি মাতা বা মায়ের দিকে দাদী না থাকে)।

সহোদর (পূর্ণ) বোন: ১/২ (১ জন থাকলে) | ২/৩ (২+ থাকলে) [যদি সন্তান, পিতা বা ভাই না থাকে] | পূর্ণ ভাই বা এক/একাধিক পুত্রের কন্যা থাকলে অবশিষ্টভোগী।

বৈমাত্রীয় বোন: ১/২ (১ জন থাকলে) | ২/৩ (২+ থাকলে) [সন্তান, পিতা ও পূর্ণ ভাই-বোন না থাকলে] | ১/৬ (১ জন পূর্ণ বোন থাকলে) | বৈমাত্রীয় ভাই বা কন্যা থাকলে অবশিষ্টভোগী।

বৈমাত্রীয় ভাই: ১/৬ (১ জন থাকলে এবং সন্তান, পুত্রের সন্তান ও পিতা না থাকলে)।

বৈপিত্রীয় ভাই/বোন: ১/৬ (১ জন থাকলে) | ১/৩ (২ বা ততধিক থাকলে) [যদি সন্তান, সন্তানের সন্তান এবং পিতা না থাকে]।

২. আসাবা ও বণ্টন প্রক্রিয়া

আসাবা বা অবশিষ্টভোগী (৪টি শ্রেণী)

জবিউল ফুরুজদের অংশ বণ্টনের পর অবশিষ্ট সম্পত্তি এরা ক্রমানুসারে পেয়ে থাকেন:

শ্রেণী (১): (১) পুত্র, (২) কন্যা, (৩) পুত্রের পুত্র, (৪) পুত্রের কন্যা।

শ্রেণী (২): (১) পিতা, (২) দাদা।

শ্রেণী (৩): (১) সহোদর ভাই, (২) সহোদর বোন, (৩) বৈমাত্রেয় ভাই, (৪) বৈমাত্রেয় বোন, (৫) সহোদর ভাইয়ের পুত্র, (৬) বৈমাত্রেয় ভাইয়ের পুত্র, (৭) সহোদর ভাইয়ের পুত্রের পুত্র, (৮) বৈমাত্রেয় ভাইয়ের পুত্রের পুত্র।

শ্রেণী (৪): (১) চাচা, (২) বৈমাত্রেয় চাচা, (৩) চাচাতো ভাই, (৪) বৈমাত্রেয় চাচাতো ভাই, (৫) চাচাতো ভাইয়ের পুত্র, (৬) বৈমাত্রেয় চাচাতো ভাইয়ের পুত্র, (৭) চাচাতো ভাইয়ের পুত্রের পুত্র, (৮) বৈমাত্রেয় চাচাতো ভাইয়ের পুত্রের পুত্র।

নীতি: একাকী থাকলে সম্পূর্ণ অংশ পাবেন। তবে একই শ্রেণীর পুরুষ ও মহিলা একত্রে থাকলে ২:১ অনুপাতে (পুরুষ:মহিলা) অবশিষ্ট অংশ পাবেন।

সম্পত্তি বণ্টন প্রক্রিয়া

ধাপ ১: প্রথমে সম্পত্তি জবিউল ফুরুজ দের মধ্যে নির্দিষ্ট অংশ অনুযায়ী বণ্টন করতে হবে।

ধাপ ২ (আউল): জবিউল ফুরুজদের মোট অংশ যোগ করে ১ এর বেশি হলে, সবার অংশ আনুপাতিক হারে কমিয়ে মোট অংশ ১ করা হবে।

ধাপ ৩ (রাদ): কোনো আসাবা না থাকলে এবং মোট অংশ ১ এর কম হলে, স্বামী/স্ত্রী ছাড়া বাকি জবিউল ফুরুজদের অংশ আনুপাতিক হারে বৃদ্ধি করা হবে। (স্বামী/স্ত্রীর অংশ সুনির্দিষ্ট)।

ধাপ ৪: জবিউল ফুরুজদের দেওয়ার পর সম্পত্তি অবশিষ্ট থাকলে তা ক্রমানুসারে আসাবাগণ পাবেন (আগের শ্রেণী থাকলে পরের শ্রেণীর আসাবাগণ বঞ্চিত হবেন)।

অগ্রাধিকার ক্রম: ধাপ ১ > ধাপ ২ > ধাপ ৩ > ধাপ ৪
Let's chat on WhatsApp

আসসালামু আলাইকুম। বরিশাল সিটি ডিজিটাল সার্ভে ওয়েবসাইটে আপনাকে স্বাগতম আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? 🤔

13:28